শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ১১:৪৫ এএম, ২০২১-০৭-০৩
যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া মধ্যপাড়া থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু মুর্শিদা মীম ওই এলাকার জাহিদ হোসেন মানিকের স্ত্রী। তবে, ঘটনার পর স্বামী মানিক গা ঢাকা দিয়েছেন। এদিকে এ বিষেয় দু’পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য জানিয়েছেন।
মানিকের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে মীম বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পরে লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়।
এ দিকে, মীমের পরিবারের দাবি, মানিক ও মানিকের পরিবার মীমকে বিভিন্ন সময় অত্যাচার করতো। মারপিট করার ঘটনা তাদেরকে জানাতেন মীম। মীম আত্মহত্যা করেনি। মানিক ও তার পরিবারের সদস্যরা মীমকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে নরেন্দ্রপুর ফাঁড়ি ইনচার্জ এসআই সুপ্রভাত মন্ডল বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, দুই পক্ষই পরস্পর বিরোধি বক্তব্য দিচ্ছে। স্বামী মানিককে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, হত্যা না আত্মহত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। তবে, বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited